ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সায়হাম কটন: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘এ১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
হাক্কানী পাল্প: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘বিবিবি১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
লাফার্জহোলসিম বাংলাদেশ: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ফার ইস্ট নিটিং: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কে এন্ড কিউ (বাংলাদেশ): কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আরএকে সিরামিক্স (বাংলাদেশ): কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

Recent Comments