রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর, ২০১৯, ৩১ ডিসেম্বর, ২০২০, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

অ্যাপেক্স ফুডস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ১৪ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৬ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৪৫ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৪ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

দেশবন্ধু পলিমার লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৭ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০১৯, ৩১ ডিসেম্বর, ২০২০ এবং ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

৩১ ডিসেম্বর, ২০১৯

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি একত্রিত লোকসান (ConsolidatedEPS) হয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৫২ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৩ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি একত্রিত লোকসান (ConsolidatedEPS) হয়েছে ২২ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ টাকা ৭৬ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০১ টাকা ২৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি একত্রিত লোকসান (ConsolidatedEPS) হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি লোকসান ছিল ২২ টাকা ৩২ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৫ টাকা ৩৪ পয়সা

আগামী ২৯ অক্টোবর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

ইনটেক লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৭৫ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩ পয়সা।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।

এডিএন টেলিকম লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪ টাকা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ২.৫৯ টাকা আয় ছিল।

এদিকে কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৬৪ পয়সা।

আগামী ৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments