বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ন্যাশনাল টিউবস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৬ টাকা ২৮ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর, ২০২৪।

বাটা সু: অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে অন্তর্বর্তীকালীন হিসেবে ৩৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
অন্তর্বর্কীকালীন ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

মুন্নু ফেব্রিক্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৪১ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯২ টাকা ৮২পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ১৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ৩১ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

মামুন অ্যাগ্রো: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা নেবে ৫ শতাংশ ডিভিডেন্ড।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ১ টাকা ৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৩৩ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় ছিল ৫৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৩ টাকা ২৪ পয়সা। যা আগের বছরে ছিল ১৩ টাকা ৫৩ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর, ২০২৪।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments