বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি।  কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লিবরা ইনফিউশনস লিমিটেড: ২০১৮-১৯ হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা, যা আগের বছর ৪ টাকা ৮০ পয়সা ছিল।

আগামী ২৪ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) বিনিয়োগকারীদের  জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টক।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৯৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকের শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।

আগামী ৩০ মে, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মে।

ব্র্যাক ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৭৩ পয়সা।

অন্যদিকে এককভাবে ব্যাংকটির ইপিএস (Solo EPS) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ৪ টাকা ২৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৬৩ পয়সা।

আগামী ২৭, বৃহস্পতিবার  সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মে।

পূবালী ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ পূবালী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা  ৬০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১০ পয়সা।
অন্যদিকে এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা  ৬৩ পয়সা।

আগামী ৩ জুন, বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৫ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৮৪ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৮ টাকা ৭০ পয়সা।

আগামী ১৫ জুন, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৩৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৪ জুন, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments