শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
spot_img
spot_img

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে গতকাল শনিবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন।

এক বিবৃতিতে ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও অগ্নুৎপাৎ পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০ টা ৫৮ মিনিটে হয়েছে এই কম্পন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার অন্তর্গত বালুত দ্বীপ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। তবে শক্তিশালী ভূমিকম্প এবং সাগরের তলদেশে এর এপিসেন্টার হলেও এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা নেই।

ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও, মালুঙ্গাওন এবং কিয়াম্বা দ্বীপে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো হতাহত কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ফিলিপাইনে প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রায়েই দেশটিতে ছোটো-মাঝারি-বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়।

মাত্র ৪ দিন আগে, ৭ জানুয়ারি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ফিলিপাইনে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments