রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
spot_img
spot_img

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড: প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।

বন্ডটির ২০২৩ সালের নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রানার অটোমোবাইলস: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী “এ১” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।

কোম্পানিটির ২০২২-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এ্যাপেক্স ফুডস: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)দীর্ঘমেয়াদী “এ১” এবং স্বল্প মেয়াদে “এসটি-১ ও এসটি-৩” রেটিং করেছে।

কোম্পানিটির ২০২২-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বারাকা পাওয়ার: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)দীর্ঘমেয়াদী “এএ২” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এ্যাপেক্স স্পিনিং: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী “এএ৩” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।

কোম্পানিটির ২০২২-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

জনতা ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments