শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির সচিবসহ চেয়ারম্যান ও স্বাধীন পরিচালকের নিয়োগ সম্পন্ন
spot_img
spot_img

৭ কোম্পানির সচিবসহ চেয়ারম্যান ও স্বাধীন পরিচালকের নিয়োগ সম্পন্ন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির সচিব, চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক পদের নিয়োগ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

দ্যা পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি: কোম্পানির পরিচালনা পর্ষদ মোঃ শামসুল আরেফিন মারুফকে কোম্পানির সচিব পদে নিয়োগ দিয়েছেন। গত ২৭ আগস্ট, ২০২৪ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

যমুনা অয়েল: নতুন চেয়ারম্যান হিসেবে স্বাস্থ্য পরিষেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৯ আগস্ট, ২০২৪ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

এডিএন টেলিকম: কোম্পানির নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এডিএন টেলিকমে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

অ্যাডভেন্ট ফার্মা: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক মোঃ দেলোয়ার হোসেনকে কোম্পানির সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পদ্মা অয়েল: কোম্পানির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব এ কে এম জাফর উল্লাহ খান কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৯ আগস্ট, ২০২৪ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: কোম্পানিটির চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক পদে মোট ৫ জন নিয়োগ পেয়েছেন। কোম্পানিটির চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক হিসাবে মোহাম্মদ আবদুল মান্নান কে এবং স্বাধীন পরিচালক হিসেবে মোঃ আজিজুর রহমান, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ সাইফুল আলম (পিএইচডি, এফসিএমএ) এবং মোঃ রাগীব আহসান (এফসিএ) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক: কোম্পানির পরিচালনা পর্ষদ অবিলম্বে ড. এম. সাদিকুল ইসলাম (এফসিএমএ) কে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে  নির্বাচিত করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments