ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। এই সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছে শান্ত বাহিনী। বাবর-রিজওয়ানদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার আগে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে বাংলাদেশ ছিল ৮ নম্বরে। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর ৬ নম্বরে উঠে আসে লাল-সবুজের প্রতিনিধিরা।এরপর দ্বিতীয় টেস্ট জয়ের ফলে ৪ নম্বরে এসেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত খেলা ৬টি ম্যাচের তিনটি জয়ের বিপরীতি তিনটিতে হার টাইগারদের। এবং বাংলাদেশের পয়েন্ট ৩৩।
তালিকায় বাংলাদেশের ওপরে আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্যদিকে বাংলাদেশের কাছে সিরিজ হারের পর তালিকার নিচের দিকে অবস্থান করছে পাকিস্তান। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়ে পাকিস্তানের পয়েন্ট হয়েছে ১৬। তালিকায় তাদের নিচে আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments