বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৭ হাজারে তৃতীয় মুশফিক
spot_img
spot_img

৭ হাজারে তৃতীয় মুশফিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে অনন‌্য মাইলফলকে নিজের নাম তুললেন মুশফিক।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে আজ সোমবার দ্বিতীয় ওয়ানডেতে ৬৯৪৫ রান নিয়ে মাঠে নেমেছিলেন মুশফিক। ৪৪তম ওভারের প্রথম বলে কুরটিস কাম্পারকে মিড অফ দিয়ে বাউন্ডারি মেরে ৩৫ বলে ৭ হাজার রান পেরিয়ে যান বাংলাদেশের ব‌্যাটিং স্তম্ভ। ২২৯ ইনিংসে মুশফিক ৭ হাজার রান পেয়েছেন। তামিম ৭ হাজার রান করেছিলেন ২০৪ ইনিংসে। সাকিবের লাগেছিল ২১৬ ইনিংস।

৩৩ বলে মুশফিক তুলে নেন ওয়ানডে ক্রিকেটে নিজের ৪৪তম ফিফটি। এর চেয়েও দ্রুত অবশ্য ফিফটি হাঁকিয়েছেন আগে। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ফিফটি করেছিলেন ৩২ বলে।

যেভাবে মুশফিকের ৭০০০ রান:
১-১০০০ রান (৫৫ ইনিংস)।
১০০০-২০০০ রান (৪২ ইনিংস)।
২০০০-৩০০০ রান (২৮ ইনিংস)।
৩০০০-৪০০০ রান (২৫ ইনিংস)।
৪০০০-৫০০০ রান (২৬ ইনিংস)।
৫০০০-৬০০০ রান (২৫ ইনিংস)।
৬০০০-৭০০০ রান (২৮ ইনিংস)।

ঘরের মাঠে রান: ৩৬৯২।
দেশের বাইরে রান: ১৮৯৪।
নিরপেক্ষ ভেন্যু: ১৪৩৭।

প্রিয় প্রতিপক্ষ: জিম্বাবুয়ে (১৪৩৭ রান)।

সেঞ্চুরি/হাফ সেঞ্চুরি:
৮ সেঞ্চুরি/ ৪৪ হাফ সেঞ্চুরি।

ডেইলি শেয়ারবাজার ডটচকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments