শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড
spot_img
spot_img

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে দেশটির কেরমাডেক দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী এই ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হানে।শক্তিশালী ওই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। পরে বেশ কিছু সময় পর্যবেক্ষণ শেষে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ) কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে। প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সুনামি সতর্কতা জারি করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments