রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলোর সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

রূপালী ব্যাংক: কোম্পানিটি পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৩৮ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ২১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ৭৭ পয়সা।

এ্যাকটিভ ফাইন কেমিক্যালস: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৪ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২ টাকা ১৭ পয়সা।

এএফসি এগ্রো: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৫ পয়সা। এই হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সা।

স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ১৪ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৪৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা।

আনোয়ার গ্যালভানাইজিং: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ১৭ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৭৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৪ পয়সা।

লুব-রেফ (বাংলাদেশ): কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৪১ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩৪ পয়সা।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪৬ পয়সা।

অপরদিকে, তিন প্রান্তিক মিলে তথা ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ক্যাশ ফ্লো নেগেটিভ।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৬ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৫০ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৪৯ পয়সা (নেগেটিভ)। আগের অর্থবছরে ছিলো ২২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৭১ পয়সা।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ২৬ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৫০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/কে এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments