শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশানাকা-চামিকাকে ফিরিয়ে টি-২০ দল দিল শ্রীলঙ্কা
spot_img
spot_img

শানাকা-চামিকাকে ফিরিয়ে টি-২০ দল দিল শ্রীলঙ্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন টি-২০ দলের সাবেক অধিনায়ক দাশুন শানাকা। এছাড়া চামিকা করুনারত্নে ও দুনিথ ভেল্লালাগেকে ফেরানো হয়েছে টি-২০ দলে।

শ্রীলঙ্কার ১৭ জনের টি-২০ দলে প্রথমবার ডাক পেয়েছেন ডানহাতি পেসার এসান মালিঙ্কা। ছয় মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে, আসিথা ফার্নান্দো ও চামিকা বিক্রমাসিংহে।

টি-২০ দলের বাকি সদস্যরা অনুমিতভাবে দলে জায়গা পেয়েছেন। টপ অর্ডার ব্যাটার পাথুন নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো ও কুশল পেরেরা আছেন দলে। কুশল মেন্ডিসের সঙ্গে দিনেশ চান্দিমালও আছেন টি-২০ দলে। টি-২০ বিশেষজ্ঞ পেসার মাথিশা পাথিরানা ও বিনুমা ফার্নান্দোকে নেওয়া হয়েছে।

এছাড় ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফরে ভ্যান্ডারসে দলে জায়গা পেয়েছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডে খেলবে। এরপর ১০ জুলাই থেকে টি-২০ সিরিজ শুরু হবে। প্রথম টি-২০ হবে পাল্লেকেলে, দ্বিতীয়টি ১৩ জুলাই ডাম্বুলা ও শেষ টি-২০ ১৬ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে।

শ্রীলঙ্কার টি-২০ দল: চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাশুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, এসান মালিঙ্কা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments