বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপদত্যাগ করেছেন ডিএসইর সব স্বতন্ত্র পরিচালক
spot_img
spot_img

পদত্যাগ করেছেন ডিএসইর সব স্বতন্ত্র পরিচালক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ সংক্রান্ত চিঠি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ২২ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিএসইসিতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

এদিকে গতকাল বুধবার ডিএসইর স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দেন। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ডিএসইর প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ২১ আগস্ট ৫ জন স্বতন্ত্র পরিচালকেরা মেইল, হোয়াটসঅ্যাপ ও হার্ডকপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে চেয়ারম্যান পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে গেছেন। এর মাধ্যমে ডিএসইর বাকি ৫ জন স্বতন্ত্র পরিচালকরা পদ ছাড়লেন। এই পাঁচ পরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, সাবেক ব্যাংকার শাহেদুল ইসলাম ও মানবাধিকার কমিশনের সদস্য কাউসার আহমেদ।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে দুই স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়। বলা হয়, সিএসইর চেয়ারম্যানসহ সব স্বতন্ত্র পরিচালককে এবং ডিএসইর সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগ করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগপত্র পাওয়ার পর বিএসইসি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments