ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষাকালে সম্মুখীন হওয়া নানা সমস্যার মধ্যে অন্যতম হলো চুল পড়া ও খুশকির সমস্যা। এ সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নানা ধরনের পণ্য ব্যবহার করে থাকি। কিন্তু তাতে সুফল তো পাওয়া যায় না, বরং আরও সমস্যা বাড়িয়ে তোলে। খুশকি থেকে মুক্তি পাওয়া কঠিন মনে হলেও কিছু সহজ ও ঘরোয়া প্রতিকারের মাধ্যমে তা নিরাময় করা সম্ভব।

চলুন খুশকি থেকে মুক্তি পেতে কিছু সহজ ও কার্যকরী উপায় জেনে নেওয়া যাক।
নারিকেল তেল ও লেবুর রস: চুলের জন্য একটি চমৎকার ময়েশ্চারাইজার হলো নারিকেল তেল। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা খুশকি কমাতে সাহায্য করে। এর সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে এর প্রভাব আরও বেড়ে যায়। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন এবং ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার ব্যবহার করুন।
আপেল সাইডার ভিনেগার: খুশকি থেকে মুক্তি পেতে অ্যাপেল সাইডার ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। এটিতে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি সৃষ্টিকারী ছত্রাক দূর করে। ভিনেগার ও পানি সমান পরিমাণে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ি ১৫-২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দই: দই দিয়েও খুশকি দূর করা সম্ভব। দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড খুশকি দূর করতে সাহায্য করে। মাথায় দই লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দই শুধু খুশকি কমায় না, চুলের উজ্জ্বলতাও বাড়ায়।
অ্যালোভেরা জেল: অ্যালোভেরার বৈশিষ্ট্য চুল ও ত্বক উভয়ের জন্যই উপকারী। খুশকির জন্য মাথায় অ্যালোভেরা জেল লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরায় উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সাহায্য করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments