ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ৮১ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫০ পয়সায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments