ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অধ্যাপক আবু আহমেদ ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

তিনি দেশের একজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে একক ব্যক্তি হিসেবে তার অবদান উল্লেখযোগ্য।
শিক্ষাজীবনে তিনি ঢাকা, ইসলামাবাদ এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন শেষে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।
এছাড়া পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডিন এবং সরকারের রেভিনিউ রিফর্ম কমিশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিল্প ব্যাংক এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও অধিষ্ঠিত ছিলেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক (মনোনীত), বাখরাবাদ গ্যাসকোম্পানি লিমিটেড (পেট্রোবাংলা কোম্পানি সাবসিডিয়ারি) এর পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর সদস্য, রাজশাহী, সিলেট শাহজালাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের নির্বাচন কমিটি এর সদস্য এবং বিএসইসি উপদেষ্টা কমিটি এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক আবু আহমেদ এর অর্থনৈতিক ও পুঁজিবাজারের বিষয়ক লেখনি নীতিনির্ধারী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে ব্যাপকভাবে প্রভাবিত করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments