ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার টাকার। এদিকে এমজেএল বাংলাদেশ পিএলসির ৬৩ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৭ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, অগ্নি সিস্টেমস লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমেটেড এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments