ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন ও শেয়ার লেনদেন শুরুর তারিখ নির্ধার্রণ হওয়া ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, (জানুয়ারি-মার্চ’২০) পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৭ টাকা। আইপিওর পরে শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৫.১২ টাকা।
কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ১৫৫ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৩৩৪ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা।
এদিকে ২০২০ হিসাব বছরের নয় মাসে (জুলাই‘১৯-মার্চ’২০) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ২৫.৫৩ টাকা। আইপিওর পরে ইপিএস হয়েছে ২৫.২৯ টাকা।
কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ৭৬৬ কোটি ১ লাখ ৩০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৭২৬ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা।
৩০ জুন ২০২০ পর্যন্ত সমন্বিতভাবে কোম্পনির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৬.৩৮ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত শেয়ার বিবেচনায় এনএভিপিএস হয়েছে ২৬৭.০১ টাকা।
উল্লেখ্য, আগামীকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ‘এন’ ক্যাটাগরিভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএসইতে ট্রেডিং কোড : “WALTONHIL” এবং কোম্পানি কোড হচ্ছে- 13248।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments