ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ প্রতিষ্ঠানের সমাপ্ত হিসাববছরের ইউনিটধারী ও শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করা হয়েছেে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একইসাথে উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের জন্য ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৫ টাকা ৮৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৭ টাকা ৮৬ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৪।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১০ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৩ টাকা ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮ টাকা ৩৮ পয়সা ছিল।
গত ৩১ জুলাই, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩২ টাকা ৩৫ পয়সা।
উল্লেখ্য, অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, আলোচ্য বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৫৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৬৭ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, আলোচ্য বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৫৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৮১ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ, আগামী ৩০ অক্টোবর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, ২০২৪।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ, আগামী ৬ নভেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments