শুক্রবার, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবন্ধু ডি মারিয়ার বিদায়ে মেসির আবেগঘন বার্তা
spot_img
spot_img

বন্ধু ডি মারিয়ার বিদায়ে মেসির আবেগঘন বার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ বছরের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেন ৩৬ বছর বয়সী আনহেল ডি মারিয়া। বিদায়বেলায় তাকে বেশ আবেগপ্রবণই দেখা যাচ্ছিল। কোপার সেই ম্যাচের পর আনহেল ডি মারিয়াকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সম্মাননা দেওয়ার ব্যাপারটি আগেই জানা গিয়েছিল। আর্জেন্টিনা দল ওয়ার্ম আপ করতে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন ডি মারিয়া।

আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ডে পাঠ করা হয় ডি মারিয়াকে লেখা তার মেয়ে মিয়ার চিঠি।

ডান পায়ে গোড়ালির ইনজুরির ফলে আর্জেন্টিনায় আসতে পারেনি লিওনেল মেসি। তবে বন্ধুর বিদায় অনুষ্ঠানে তিনি থাকবেন না তা কী হয়! মায়ামি থেকে ভিডিও বার্তার মেসি বলেন, আমি দুঃখিত যে, তোমার জন্য এই বিশেষ রাতে আমি সেখানে থাকতে পারিনি। আমি তোমার জন্য পরিবারকে সঙ্গে নিয়ে একটি দুর্দান্ত রাত উপহার দিতে চেয়েছিলাম। তুমি, আমাদের যা কিছু দিয়েছ এবং যা করেছ তার জন্য তুমি এটি প্রাপ্য। ব্যক্তিগতভাবে, আমরা একে অপরকে বলার মতো সব কিছুই বলে ফেলেছি। কে ভেবেছিল, জাতীয় দলের সঙ্গে সবকিছু এভাবেই শেষ হয়ে যাবে? এক সাথে আমাদের খুব কঠিন সময় গেছে। তারপর আমরা একসাথে বিশ্ব ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা তোমাকে অনেক মিস করব।

বুয়েনস আইরেসের রিভারপ্লেটের স্টাদিও এল মনুমেন্তাল স্টেডিয়ামে গ্যালারিতে উপস্থিত সমর্থকদের ‘ফিডিও, ফিডিও’ গগনবিদারী চিৎকারে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। সবকিছুর জন্য ধন্যবাদ!, ধন্যবাদ, ফিডিও, কখনও চলে যেও না, সমর্থকদের হাতে শোভা পাচ্ছিল এমন সব পোস্টার।

উল্লেখ্য, দেশের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার ডি মারিয়া। বিদায় বেলায় তার ঝুঁলিতে ছিল একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও অলিম্পিক স্বর্ণ–৫ টি বড় ট্রফি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments