ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত দুই কোম্পানির স্পন্সর ডিরেক্টর উপহার হিসেবে শেয়ার স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানির স্পন্সর ডিরেক্টর এস.এম. শামসুল আলমের কাছে থাকা কোম্পানির মোট ৩ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ২৫৩ টি শেয়ারের মধ্যে তার মেয়ে মিসেস তাহমিনা আফরোজ তান্না (কোম্পানির একজন পরিচালক)-কে ৯১ লাখ ৭৫ হাজার ৭০১টি শেয়ার, আরেক মেয়ে মিসেস সাবিহা জারিন ওরোনা (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার)-কে ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৭০১টি শেয়ার এবং তার স্ত্রী মিসেস শাহিনুর আক্তার জলি (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার)-কে ৯০ লাখ ৮৭ হাজার ৮৫১টি শেয়ার উপহার হিসেবে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন।
কোম্পানির স্পন্সর ডিরেক্টর এস.এম. শামসুল আলম পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহারের মাধ্যমে স্থানান্তর করবেন।
এনআরবিসি ব্যাংক: কোম্পানির স্পনসর ডিরেক্টর লকিত উল্লাহ তার ছেলে আনোয়ার হোসেন (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) এর কাছে কোম্পানির ১ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৩০০টি শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
কোম্পানির স্পনসর ডিরেক্টর লকিত উল্লাহ পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহারের মাধ্যমে উল্লেখিত পরিমান শেয়ার স্থানান্তর করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments