
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ অধিগ্রহণ করবে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, রাজধানীর মালিবাগে গত ১৮ সেপ্টেম্বর খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিএসবি এডুকেশন গ্রুপ খান ব্রাদার্সের ব্যবস্থাপনা ও ব্যবসা অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। এতে উভয় কোম্পানির মনোনীত প্রতিনিধিরা সম্মত হয়।
খান ব্রাদার্সের বর্তমান পরিচালনা পর্ষদের সাথে আলোচনার ভিত্তিতে কোম্পানিটির শেয়ার দাম চূড়ান্ত করে তা অধিগ্রহণ করবে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments