সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরহিমা ফুডের তদন্তে বিএসইসির ৩ সদস্যের কমিটি গঠন
spot_img
spot_img

রহিমা ফুডের তদন্তে বিএসইসির ৩ সদস্যের কমিটি গঠন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাবসহ কোম্পানিটির যাবতীয় বিষয়ে তদন্ত হবে। কোম্পানিটির এসব বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক তদন্ত আদেশে এ নির্দেশ দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৫ দিনের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ম্যানেজার মো. রকিবুল ইসলাম এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের এজিএম কাজী মিনহাজ উদ্দিন।

আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাব তদন্ত করবে কমিটি। এছাড়া সিডিবিএল ও আরজেএসিতে দাখিলকৃত প্রতিবেদনের সঙ্গে প্রকৃত শেয়ার সংখ্যা যথাযথভাবে যাচাই-বাছাই এর নিমিত্তে ডিপোজিটরি আইন, ১৯৯৯ এর ধারা ১৩ এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন কর্তৃক নিম্নলিখিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটি কোম্পানিটির সিডিবিএলের তথ্য, ডিপিএ-৬ এর তথ্য ও শেয়ার রেজিস্টারে রক্ষিত তথ্যের সঙ্গে দাখিলকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়; কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ারের সাথে আরটি-১৪ ও শেয়ার রেজিস্টার এর তথ্য যাচাই-বাছাই এবং কোম্পানির পরিশোধিত মূলধন, আরজেএসসিতে দাখিলকৃত প্রতিবেদন এবং সিডিবিএল-এর প্রকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয় করবে।

এছাড়াও, কোম্পানি কর্তৃক রক্ষিত সাসপেন্স বিও একাউন্ট এর হিসাব যাচাই-বাছাই; পরিচালনা পর্ষদে মৃত ব্যক্তি/স্পন্সর ও অন্যান্য বোর্ড সদস্য কর্তৃক ধারণকৃত শেয়ারের বর্তমান অবস্থা; বিভিন্ন বিনিয়োগকারী কর্তৃক অভিযোগসমূহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার বিষয়ে মতামত; কোম্পানির কর্তৃক অতিরিক্ত/জাল/ভূয়া শেয়ার ডিমেট করার বিষয়ে বিস্তারিত বিবরণ; এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে তদন্ত করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments