ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ২ টাকা ৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৬৩ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





















Recent Comments