মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeসবশেষঔষধি গুণে পরিপূর্ণ জবা ফুল
spot_img
spot_img

ঔষধি গুণে পরিপূর্ণ জবা ফুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাগানের শোভা বাড়ানো থেকে পুজো-পার্বন সবেতেই ব্যবহার করা হয় জবা ফুল৷ চুলের যত্নেও জুড়ি মেলা ভার ঔষধি গুণে পরিপূর্ণ জবা ফুলের৷ তবে শুধু ফুল নয়, জবা ফুলের পাতাও রোগ নিরাময়েও সহায়ক৷ আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডা. অরবিন্দ শ্রীবাস্তব জানান, জবা গাছ ঔষধি গুণে পরিপূর্ণ।এটি একটি সৌন্দর্য বৃদ্ধিকারী উদ্ভিদ। মুখের দাগ দূর করা থেকে চুল সংক্রান্ত সমস্যায়ও এটি দারুণ কাজ করে।

চুল গোড়া থেকে দুর্বল হয়ে পড়লে, ভেঙ্গে বা সাদা হয়ে গেলে জবা ফুল দারুণ কাজ করে৷ এটি খেলে চুল মজবুত, কালো, লম্বা ও ঘন হয়৷ জবা ফুলের পেস্ট হেয়ার ডাই হিসেবে ব্যবহার করা হয়।

উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে এর ফুল ও পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এর ক্বাথ সেবন করলে মূত্রথলি বা কিডনির পাথরও দূর হয়। জবা ফুল ভিটামিন সি-এর খুব ভাল উৎস। এটি খেলে গলাব্যথা, সর্দি, কাশি ইত্যাদি নিরাময় হয়।

এছাড়াও আপনি যদি ডায়রিয়া বা আমাশয়ের সমস্যায় ভুগে থাকেন বা গ্যাসের সমস্যায় ভোগেন তাহলে জবা ফুল খেলে এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

অরবিন্দ শ্রীবাস্তব বলেছেন, শুধুমাত্র খালি পেটে জবা ফুল খাওয়া উচিত। এর কারণে, এটি ভাল ভাবে শোষিত হয়। এটি কখনওই বেশি পরিমাণে ব্যবহার করা উচিত নয়, কারণ এটির অতিরিক্ত ব্যবহারে ঘুম পেতে পারে। গাড়ি চালানোর সময় এটি ব্যবহার করবেন না, কারণ আপনার ঘুমও পেতে পারে। তবে এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া জরুরি৷

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments