বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসাফজয়ী কন্যাদের জন্য কোটি টাকার পুরস্কার
spot_img
spot_img

সাফজয়ী কন্যাদের জন্য কোটি টাকার পুরস্কার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত চার বছরে বাফুফে ভবনে খুব একটা দেখা মেলেনি তাঁর। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সহসভাপতি পদে থাকার সময়ে অসংখ্যবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসেছিলেন তাবিথ আউয়াল। পরিচিত এই আঙিনায় গতকালও এসেছেন তিনি। তবে এবার এসেছেন অন্য ভূমিকায়। সভাপতি নির্বাচিত হওয়ার পর বুধবারই প্রথম বাফুফেতে যান তাবিথ আউয়াল। দু’জন ছাড়া নতুন নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সবাই উপস্থিত ছিলেন এদিন।

ফেডারেশনের বেতনভুক্ত সব স্টাফের সঙ্গে পরিচয়পর্ব সেরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী নারী দলের সঙ্গেও সময় কাটান তাবিথ।

সৌজন্যমূলক আলোচনায় মেয়েদের চাওয়া-পাওয়া নিয়ে কিছু যেমন শুনেছেন, তেমনি করে তা বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। আর টানা দু’বার নারী সাফজয়ী দলকে পুরস্কৃত করবে বাফুফে। ৯ নভেম্বর নির্বাহী কমিটির প্রথম সভাতেই পুরস্কারের অঙ্কটা চূড়ান্ত হবে বলে সংবাদমাধ্যমকে জানান তাবিথ।

তবে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, সাফজয়ী নারী ফুটবলারদের জন্য কোটি টাকার ওপরে অর্থ পুরস্কার দিচ্ছে বাফুফে। ফুটবলার, কোচিং স্টাফ, টিম অফিসিয়াল থেকে শুরু করে সবাইকে দেওয়া হবে অর্থ। টাকার অঙ্কটা প্রতিজনে পাঁচ লাখ করে হতে পারে। এই অর্থটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফান্ড থেকে নয়, নির্বাহী কমিটিতে যারা আছেন, তারাই জোগাড় করবেন বলে জানা গেছে।

সভাপতি তাবিথের সঙ্গে এবার বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন, যারা কিনা ফুটবলেরই ব্যক্তিত্ব। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আগের কমিটির সহসভাপতি ছিলেন। নতুন সহসভাপতি হওয়া নাসের শাহরিয়ার জাহেদী যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা। আরেক সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম তো অনেক দিন ধরেই ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত।

এসব ব্যক্তিকে নিয়ে ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাবিথের। শুধু বাফুফেই নয়, সাফজয়ী মেয়েদের আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা দেবে বলে জানান বাফুফের নতুন এই সভাপতি। একই সঙ্গে ফেডারেশনের স্টাফদের কিছু উপদেশও দিয়েছেন তিনি, ‘আমাদের স্টাফদের বলেছি, অভ্যন্তরীণ বিষয় যেন বাইরে প্রকাশ না পায়। আমিও স্টাফদেরই অংশ। তাই আমিও অভ্যন্তরীণ কথা আপনাদের শেয়ার করতে পারছি না।

বাফুফেতে সংস্কারের ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘বাফুফের অভ্যন্তরীণ ও বাহ্যিক মেরামতের ব্যাপার আছে। আমাদের অনেক কিছুই সংস্কার করতে হবে। গোল, মিশন এবং অবজেকটিভ সামনে নিয়ে ৯ তারিখে প্রাথমিকভাবে আমরা অনেক সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর একটা কথা বলতে চাই, আমরা কোনো কাজ বিলম্ব করব না। যেগুলো দ্রুতই মেরামত করা দরকার, সেগুলো করব।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments