ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে, তাছাড়াও ক্যাশফ্লো নেগেটিভ রয়েছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৭০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৬৮ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৭৪ পয়সা।
এছাড়াও চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয় মাইনাস ৩ টাকা ১৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments