বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবাজার মূলধন বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা
spot_img
spot_img

বাজার মূলধন বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৪ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত পুঁজিবাজারে তিন কার্যদিবসে সূচকের উত্থান ছিল। এতে করে সপ্তাহটিতে ২ হাজার ৮৬৯ কোটি টাকা বাজার মূলধন যোগ হয়েছে। তবে সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকায়।

সেই হিসেবে, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৮.৪৩ শতাংশ বা ২ হাজার ৮৬৯ কোটি টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ১ হাজার ৯৮৬ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৫৮ কোটি ৯৬ লাখ টাকা কমেছে।

উল্লেখ, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments