শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ আর সাড়ে ৭ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর আগের বছর অর্থাৎ ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিলো কেডিএস এক্সেসরিজ। যার মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ছিলো।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এর আগে পর্ষদ আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে।

প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কেডিএস এক্সেসরিজ লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৮ পয়সা। এর আগের বছর (ইপিএস) ছিলো ২ টাকা ০৯ পয়সা।

আলোচিত বছরের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৩৭৯ টাকা। এর আগের বছর হয়েছিলো ১৩ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ২১৭ টাকা।

কোম্পানি শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৯ টাকা। এর আগের বছর ছিলো ২৪ দশমিক ৯৪ টাকা।

আগামী ১৯ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments