ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- কাসেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রী, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং, ভিএফএস থ্রেড ডাইং, নাভানা ফার্মাসিউটিক্যালস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়ার, সাফকো স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শমরিতা হসপিটাল, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments