ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এদিকে নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস, গোল্ডেন সন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক, যমুনা ব্যাংক এবং এপেক্স ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments