ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে জুট স্পিনার্সের শেয়ার দর বেড়েছে ২৭.৫৪ শতাংশ। এদিকে সপ্তাহজুড়ে ফাইন ফুডসের শেয়ারের দর ২২.৩৩ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১৮.৯৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা ইন্সুরেন্স, সমতা লেদার, ফার কেমিক্যাল, মিথুন নিটিং, নিটল ইন্সুরেন্স এবং পদ্মা লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments