সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশারিকা ফুডসের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে লাভেলো
spot_img
spot_img

শারিকা ফুডসের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে লাভেলো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান শারিকা ফুডস এন্ড আমানদালা লিমিটেডের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের সমপরিমাণ শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে আমানদালার উক্ত পরিমাণ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত কার্যকর করবে লাভেলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, শারিকা ফুডস এন্ড আমানদালা লিমিটেড ”আমানদালা” নামে ফ্রোজেন ফুডস বাজারজাত করবে। ফ্রোজেন ফুড শিল্পের বিকাশের অত্যন্ত সম্ভাবনার কথা বিবেচনা করে’ লাভেলো আইসক্রিমের সহযোগী প্রতিষ্ঠান- শারিকা ফুডস ময়মনসিংহ জেলার ভালুকাতে প্রাথমিকভাবে দৈনিক চার মেট্রিক টন বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুডস তৈরীর ক্যাপাসিটি সমৃদ্ধ একটি কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের মার্কেটে ফ্রোজেন ফুডস যেমন পরোটা, রুটি, চিকেন নাগেটস, মিটবল, ফিশবল, আলু পুরি, ডাল পুরি, স্প্রিং রোল, সামুচা, সিঙ্গারা ইত্যাদির চাহিদা দিন দিন বাড়ছে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদাও রয়েছে। ফ্রোজেন ফুডস বাজারজাত প্রক্রিয়াই ডিসট্রিবিশন কোল্ড ভ্যান ও ফ্রিজ উল্লেখযোগ্য লজিস্টিকস। সেক্ষেত্রে লাভেলো আইসক্রিমের ইতিমধ্যেই এই লজিস্টিকস বিদ্যমান। এজন্য আইসক্রিম ও ফ্রোজেন ফুডস ব্যবসা একে অপরের সহযোগী ব্যবসা বিধায় খুব সহজেই এ ব্যবসার সাফল্য আসবে বলে কোম্পানি মনে করছে। উপরোন্ত লাভেলো আইসক্রিমের অভিজ্ঞ সেলস ও মার্কেটিং টিম যা ইতিমধ্যেই ব্যাপক সফলতা পেয়েছে, সেটাকেও ফ্রোজেন ফুড্সের কাজে লাগানোর জন্যেই লাভেলো শারিকা ফুডসের ৫০ শতাংশ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে আমানদালাও পুজিবাজারে তালিকাভুক্ত করার কথা ভাবছে বলে কোম্পানিটি জানিয়েছে।

উল্লেখ, বাজারজাত করণের ক্ষেত্রে আমানদালা অভ্যন্তরীণ বাজার থেকে বৈশ্বিক বাজারকেই গুরুত্ব দিবে। আমানদালার ৭০ শতাংশের বেশি পণ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় রপ্তানি করা হবে বলে কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments