সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইউরো এশিয়া উৎসবে ‘নির্বাণ’, বাংলাদেশে কবে মুক্তি
spot_img
spot_img

ইউরো এশিয়া উৎসবে ‘নির্বাণ’, বাংলাদেশে কবে মুক্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরো এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তদশ আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবে প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি চূড়ান্ত হয়েছে। রোববার শুরু হওয়া এ উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছেন ‘নির্বাণ’ পরিচালক আসিফ ইসলাম। উৎসবের ভেন্যু কাজাখস্তান থেকে আসিফ ইসলাম বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম সেটা দারুণ এক অভিজ্ঞতা।

আজ উৎসবের দ্বিতীয় দিন ‘নির্বাণ’ সিনেমার প্রদর্শনী হয়েছে। উৎসবে ১১টি দেশের ১১টি সিনেমা প্রতিযোগিতা বিভাগে লড়বে। কাজাখস্তানের মতো জায়গায় বাংলাদেশি সিনেমার প্রদর্শন, এ অনুভূতি সত্যিই রোমাঞ্চকর।

‘নির্বাণ’ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার ছবি এটি। এমনটিই জানিয়েছেন নির্মাতা। চলতি বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় ‘নির্বাণ’। আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি।

আরও অভিনয় করেছেন ফাতেমাতুজ জোহরা, ইমরান মাহাথিসহ কয়েকজন। ‘নির্বাণ’ বাংলাদেশে মুক্তি পাবে কবে?

আসিফ বলেন, ‘সিনেমাটি আরও কিছু উৎসবে পাঠানো আছে। সেই জায়গাগুলো ঘুরে এসে আগামী বছরে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments