ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গোসলের আগে নাভিতে ও পায়ের নখে কয়েক ফোঁটা নারকেল তেল দেওয়ার রেওয়াজ বহু পুরোনো। নাভির সঙ্গে গোটা শরীরের স্নায়ুর যোগ রয়েছে। ‘ন্যাশনাল লাইব্রেরি এফ মেডিসিন’-এর দেওয়া তথ্য বলছে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে নারকেল তেল। তাছাড়াও রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দেওয়ার অভ্যাস করলে মিলবে একাধিক উপকারও।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ নারকেল তেল হজম সংক্রান্ত নানাবিধ সমস্যা বশে রাখে। অস্থিসন্ধির ব্যথায় আরাম দেয় রাতে ঘুমানোর আগে রোজ নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে অস্থিসন্ধির ব্যথায় আরাম মেলে। নাভির সঙ্গে সারা শরীরের স্নায়ু, শিরা-উপশিরার যোগ রয়েছে। নারকেল তেল দিয়ে নাভি মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। আর্থ্রাইটিসের ব্যথা, প্রদাহ নিয়ন্ত্রণে রাখতেও নারকেল তেলের মালিশ দারুণ কাজ করে।
এদিকে, নাভির মধ্যে ময়লা জমার প্রবণতা বেশি। তাই রোজ সাবান মেখে গোসল করলেও আলাদা করে নাভি পরিষ্কার করার কথা মনে রাখা উচিৎ। এতে করে সহজেই সেখানে ব্যাক্টেরিয়া, ছত্রাক বাসা বাঁধতে পারবে না এবং নিয়মিত নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে এ ধরনের সমস্যা বশে রাখা যায়।
এছাড়াও, নাভিতে নারকেল তেল দেওয়ার রেওয়াজ আয়ুর্বেদে বহু পুরোনো। পেট গরম, পেট খারাপ, গ্যাস, পেট ফাঁপা কিংবা হজমের গোলমাল, সবই নিয়ন্ত্রণে রাখা যায় নাভিতে নারকেল তেল দিলে। নিয়মিত ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যারও নিরাময় হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments