বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশের রেকর্ড সংগ্রহ, তবু আক্ষেপ সুপ্তার
spot_img
spot_img

বাংলাদেশের রেকর্ড সংগ্রহ, তবু আক্ষেপ সুপ্তার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সফরকারী আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড দলীয় সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের মেয়েরা করেছে ২৫২ রান। এটি ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ সংগ্রহ। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন ওয়ান ডাউন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। তিনি ক্যারিয়ারসেরা ৯৬ রানে আউট হন।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। তবে শুরুর দিকে একেবারেই ধীরগতিতে ব্যাট চালিয়েছেন ফারজানা হক পিঙ্কি ও মুরশিদা খাতুন। যার কারণে প্রথম ১৫ ওভারে মাত্র ৪৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

উদ্বোধনী জুটি ৫৯ রানের হয়েছে। ৬১ বলে ৫ চারে ৩৮ রানে বিদায় নেন মুরশিদা। এরপর শারমিন সুপ্তা ক্রিজে এসে দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন। প্রথম থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে।

শারমিন ক্রিজে আসার পর ফারজানাও স্ট্রাইক রোটেট করতে শুরু করেন। ৯৮ বলে তিনি ক্যারিয়ারের ১১তম ফিফটি হাঁকান। দু’জনের দ্বিতীয় উইকেট জুটি হয় ১০৪ রানের।

দেড় বছর পর ওয়ানডে দলে ফেরা শারমিন সুপ্তা দ্রুতগতিতে ফিফটি পেয়েছেন। তিনি মাত্র ৪১ বলেই ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পেয়ে যান। ১১০ বলে ৪ চারে ৬১ রানে বিদায় নেন ফারজানা হক পিঙ্কি। ফলে ১০৪ রানের জুটি ভাঙ্গে।

এ নিয়ে মাত্র ৫ বার শতরানের কোনো জুটি গড়তে পেরেছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় উইকেটে এটি দ্বিতীয় সেরা জুটি। ২০২১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফারজানা ও মুরশিদা।

ফারজানা সাজঘরে ফিরলেও দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকেন শারমিন সুপ্তা। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। মাত্র ৮৯ বলে ১৪ চারে ৯৬ রান করেন শারমিন সুপ্তা।

শারমিন সুপ্তা যখন আউট হন তখনও পুরো একটি ওভার বাকি ছিল। তাই সেঞ্চুরি মিসের আক্ষেপটা তাকে পোড়াতেই পারে। ওয়ানডেতে এটি বাংলাদেশ নারী দলের পক্ষে তৃতীয় সেরা ব্যক্তিগত ইনিংস।

ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ফারজান পিঙ্কি। তিনি দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবার শারমিন কাছাকাছি গিয়েও পারলেন না। কম স্ট্রাইকরেটের জন্যই ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন। তবে ফিরতি ম্যাচে ১০৭.৮৬ স্ট্রাইকরেটে ব্যাট করে দারুন প্রত্যাবর্তন হয়েছে তার।

শারমিন সুপ্তার সেঞ্চুরি না হলেও রেকর্ড দলীয় সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ নারী দল। তিনি তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন। জ্যোতি ২৮ বলে ৩ চারে ২৮ রান করেন।

নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রানে থামে বাংলাদেশের মেয়েরা। অফস্পিনার ফ্রেয়া সারজেন্ট ২ উইকেট নেন। এটি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। গত বছর ইস্ট লন্ডনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশের মেয়েরা। সেটিই এতোদিন ছিল সর্বোচ্চ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments