ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে বিএসইসি সম্মতি দেয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচিত সময়ে মোট ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১ ডিসেম্বর, ২০২৪ তারিখ। তবে বিএসইসি স্টক ডিভিডেন্ডে সম্মতি না দেওয়ায় এই রেকর্ড তারিখ প্রযোজ্য হবে না।
এদিকে কোম্পানি জানিয়েছে, বিএসইসির অনুমোদন পেলে স্টক ডিভিডেন্ডের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments