বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএমবাপ্পের পেনাল্টি মিস, নয় বছর পর রিয়ালকে হারাল বিলবাও
spot_img
spot_img

এমবাপ্পের পেনাল্টি মিস, নয় বছর পর রিয়ালকে হারাল বিলবাও

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তবে কি অতি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট? কার্লো আনচেলত্তি নিশ্চিত করেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন। একঝাঁক তারকার মাঝে কিলিয়ান এমবাপ্পেকে উড়িয়ে এনেছিলেন। কিন্তু মৌসুমের শুরু থেকেই উল্টো পথে ছুটছেন এমবাপ্পে, দলও পরাজয়-ড্রয়ের মাঝে হাবুডুবু খাচ্ছে। আরো একবার হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে হেরেছে তারা।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে সান মামেসে প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে বিলবাওকে এগিয়ে নেন আলেক্স বেরেনগার। এরপর রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। শেষ দিকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা। নয় বছর বিলবাওয়ের বিপক্ষে পর পরাজয়ের মুখ দেখল রিয়াল। সবশেষ হেরেছিল ২০১৫ সালের মার্চে।

বিলবাওয়ের মাঠে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাচ্ছিল রিয়াল। তব চতুর্দশ মিনিটে এমবাপ্পের গোলে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। প্রথমার্ধে বিলবাও ভালো সুযোগটি পায় ম্যাচের ৩১তম মিনিটে। তবে ইনাকি উইলিয়ামসের ব্যাকপাসে উড়িয়ে মারেন বেরেনগার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments