বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅবশেষে মুক্তি পাচ্ছে বাপ্পির ‘ডেঞ্জার জোন’
spot_img
spot_img

অবশেষে মুক্তি পাচ্ছে বাপ্পির ‘ডেঞ্জার জোন’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর অধিকাংশ সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। যে কারণে অল্প সময়ে তিনি ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিতে পেরেছিলেন। কিন্তু হঠাৎ করেই চিরচেনা সেই বাপ্পি হারিয়ে যান রুপালি পর্দা থেকে। দীর্ঘদিন থেকে তাকে দেখা যাচ্ছে না কোনো শুটিং ফ্লোরে। তবে বাপ্পি ফের চলচ্চিত্রে ফিরতে চান চিরচেনা রূপে।

আগামী ১৩ ডিসেম্বর বাপ্পির ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি মুক্তি পাবে। বেলাল সানি পরিচালিত সিনেমাটি দীর্ঘ পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে নির্মাতা ও বাপ্পি চৌধুরী আশাবাদি।

বেলাল সানি বলেন, ‘‘ডেঞ্জার জোন’ মুক্তির জন্য চলতি মাসের ১০ তারিখ সেন্সর সার্টিফিকেট পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ডিসেম্বর দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন।

এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, “বছর শেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আশাকরি চলচ্চিত্রটি ভালো লাগবে।

‘ডেঞ্জার জোন’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন বাপ্পি-জলি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

সর্বশেষ গতবছর ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পীকে। কিন্তু সেই ঝলকের পর এই নায়ক প্রায় উধাও। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সরব নন বাপ্পী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments