ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৮ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ। এদিকে আসা দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.২১ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর ৫.৯৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, সুরিদ ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সিএমপিএম মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments