ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (ডলার প্রতি ১২০ টাকা হিসেবে) সাত হাজার ৩৯৭ কোটি টাকা। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিদিন ৮ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ২৪৬ ডলার, যা আগের মাসের চেয়ে কিছুটা বেশি। নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের একটি শুভ সূচনা হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাতদিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ৫২ লঅখ ২০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চার কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ হাজার ৩০ ডলার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.


































Recent Comments