রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসকালে আশা বিকেলে নিরাশা: হতাশ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

সকালে আশা বিকেলে নিরাশা: হতাশ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩১.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৪.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৪.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫৫৫ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮১.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৮.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭ টির, কমেছে ২৪৮ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫২১ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৩৪৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯৩ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৭২ লাখ ২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৭ শতাংশ বা ৬৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৭০.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments