শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদউত্থান পতনে পুঁজিবাজার: আশা ছাড়েনি বিনিয়োগকারীরা
spot_img
spot_img

উত্থান পতনে পুঁজিবাজার: আশা ছাড়েনি বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৫.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৩.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৭১ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৬৬.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৪.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৪.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৬ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয় ৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫৫৫ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৮৭ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৫ কোটি ৩৮ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৩১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৩৯.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ১২৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments