ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীত মানেই পিঠা পুলির আমেজ। আর শীতে পিঠা পুলির আমেজের শুরুটাই যেন হয় ভাপা পিঠায়। গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার ধুম পড়ে প্রায় প্রতিটি বাড়িতেই। কিন্তু এখনকার সময়ে অনেকেই বাহিরে তৈরি পিঠায় নির্ভরশীল, কারণ সহজে এই পিঠা তৈরি করতে পারে না বা কঠিন মনে করে। তবে এই পিঠা তৈরি খুব সহজ। ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন ভাপা পিঠা। দেখে নিন এর রেসিপি।
উপকরণ-
বাড়িতে ভাপা পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে সিদ্ধ চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ পরিমাণমতো, ভেঙে নেয়া খেজুরের গুড় ১ কাপ, নারকেল কোরানো বা ল্ম্বা করে কাটা ১ কাপ, লবণ স্বাদমতো।
তৈরি প্রণালী-
চালের গুঁড়ায় লবণ মিশিয়ে হালকা করে দুধ ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে। এবার চালনিতে চেলে নিন। অন্যদিকে ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। হাঁড়ি না থাকলে যে কোনো হাঁড়িতে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে।
এ পদ্ধতিও কঠিন মনে হলে হাঁড়ির ওপর স্টিলের ছাঁকনি দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। চুলায় বসিয়ে পানি গরম করে নিন। পাতলা সুতির দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন। এবার বাটিতে চালা চালের গুঁড়া দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এর ওপর এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন। সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments