ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এছাড়াও ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল ৩৫ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments