বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপল পগবার ভাই মাথিয়াসের তিন বছরের কারাদণ্ড
spot_img
spot_img

পল পগবার ভাই মাথিয়াসের তিন বছরের কারাদণ্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফরাসি ফুটবলার পল পগবার ভাই মাথিয়াস পগবাকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের অপরাধ আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। এর মধ্যে মাথিয়াসকে দুই বছর জেল খাটতে হয়েছে, বাকি এক বছর তিনি গৃহবন্দি অবস্থায় পুলিশি নজরদারিতে থাকবেন।

২০২২ সালে পগবাকে বন্দুকের মুখে তুলে নিয়ে ১৩ মিলিয়ন ইউরো দাবি করা হয়। তদন্তে মাথিয়াসসহ আরও পাঁচজন অভিযুক্ত হয়। তাদের মধ্যে রুশদেনকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পগবা এই ঘটনায় ১ লাখ ৯৭ হাজার ইউরোর আর্থিক ক্ষতির শিকার হন। আদালত অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। মাথিয়াসের আইনজীবী এই শাস্তিকে কঠোর উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন।

পল পগবা বর্তমানে ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার ফুটবলে ফেরার অপেক্ষায় রয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আার.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments