শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা১৮ বছর পর বার্সেলোনার দুর্গ জয় অ্যাটলেটিকোর
spot_img
spot_img

১৮ বছর পর বার্সেলোনার দুর্গ জয় অ্যাটলেটিকোর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০০৬ সালের পর বার্সেলোনার মাঠ দুর্গ হয়ে উঠেছিল অ্যাটলেটিকোর জন্য। সেখানে অ্যাওয়ে কোনো ম্যাচ জেতেনি তারা। ১৮ বছর পর সেই দুর্গ জয় করে লা লিগার পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এল ডিয়েগো সিমিওনির দল। শনিবার ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরে লা লিগার শীর্ষস্থান খোয়াল বার্সা। ১৮ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১, ১৯ ম্যাচে বার্সার ৩৮।

পয়েন্ট টেবিলের তিনে নেমে যেতে পারে বার্সেলোনা। কেননা ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আজ রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিরুদ্ধে জিতলে দুইয়ে উঠে আসবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অর্থাৎ শীর্ষে থেকে বড়দিনের উৎসব করতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় বার্সা। আধঘণ্টা হতেই পেদ্রির গোলে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে ঢুকে গাভির সঙ্গে ওয়ান-টু পাসের পর নিচু শটে গোলকিপার জ্যান ওবলাককে পরাস্ত করেন তিনি।

আধিপত্য দেখালেও স্বাগতিকরা বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি। রাফিনহার চিপ করা বল ক্রসবারে লাগে। বেশ কাছ থেকে নেওয়া ফারমিন লোপেজের শট পা দিয়ে রুখে দেন ওবলাক। ৬০ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। মাঠে নামার পর প্রথম শটেই গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা।

এরপর আধ ঘণ্টারও বেশি সময় কাটে গোলখরায়। মহারণ ড্রয়ের আশঙ্কা জাগায়। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের নরওয়েজান ফরওয়ার্ড আলেক্সান্ডার সোরলথ। লিগের চলতি মৌসুমে মাদ্রিদ জায়ান্টদের এটা ১২তম জয়। বার্সার জন্য ম্যাচটা ছিল জয়ে ফেরার উপলক্ষ। কিন্তু শুরুর দিকে আশা জাগিয়ে ব্যর্থ হয়েছে তারা।

এতে ২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। মাঝে জয়হীন ছিল তারা ১৮ ম্যাচে (৫ ড্র, ১৩ হার)।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments