শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার শিষ্যরা
spot_img
spot_img

দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার শিষ্যরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অ্যাস্টন ভিলার কাছে ম্যানচেস্টার সিটির পরাজয়ের দিনেই প্রিমিয়ার লিগে দাপট দেখালো আর্সেনাল। শনিবার ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার শিষ্যরা। আর্সেনালের পক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস করেন জোড়া গোল। অন্য তিনটি গোল করেন কাই হাভার্ৎজ, গাব্রিয়েল মার্তিনেল্লি এবং ডেকলান রাইস। এই জয়ে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

গত বুধবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল আর্সেনাল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন জেসুস। তবে এবার প্যালেস প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ পায়নি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্সেনাল।
মাত্র ৬ মিনিটেই আর্সেনালকে লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। প্যালেসের ডিফেন্ডারদের ব্যর্থতায় বল পেয়ে এক ছোঁয়ার শটে জালে পাঠান তিনি। তবে ১১ মিনিটে ইসমাইলা সার প্যালেসের হয়ে সমতা ফেরান। ডিফেন্স ভেঙে দূরপাল্লার শটে জালে বল জড়ান এই সেনেগালিজ তারকা। এর তিন মিনিট পর কর্নার থেকে পাওয়া বল জোরালো শটে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন জেসুস।
প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট হলেও আর্সেনাল ৩৮ মিনিটে তৃতীয় গোলটি পায়। ক্রসবারে লাগা বল ফিরিয়ে নেন কাই হাভার্ৎজ। বিরতিতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্তেতার দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় প্যালেস। তবে আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়ার দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় তারা। ৬০ মিনিটে জেসুসের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে গাব্রিয়েল মার্তিনেল্লি গোল করেন। ৮৪ মিনিটে ডেকলান রাইস দুর্দান্ত শটে পঞ্চম গোলটি করেন।

১৭ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান তৃতীয়। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে চেলসি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments