ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে শীর্ষে কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৫ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে রবি আজিয়াটার আজ ২২ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১০ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিপিএইচ ইস্পাত, ড্রাগন সোয়টার, বিএসসি, ফাইন ফুডস, গ্রামীনফোন, ওআইমেক্ম ইলেকট্রোডস এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments