রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপতন অব্যাহত: পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতন অব্যাহত: পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রেয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৯ শতাংশ বা ২৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭০.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৫.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২২.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ২১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ২৫৪ টি শেয়ার ১ লাখ ৬ হাজার ৮৮৫ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ২৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯৬.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬২.১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.১১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩৫.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬৬ টির, কমেছিল ২৮১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৭০৪ টি শেয়ার ১ লাখ ৬ হাজার ৪১৪ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৯১ লাখ ৭৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৪.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২৪ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ২৯৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments